ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক ১ জনকে আটক করেন। ৩ এপ্রিল ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প এবং তাজপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ২টি মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ২২ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৩৭৯ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ৬৫ হাজার ৬ শত ৫০ টাকা। এপ্রিল ১৮৪০ ঘটিকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ আমতলী বিওপি কর্তৃক ১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১ জন চোরাকারবারীকে ৩০ পিস ভারতীয় মাদক আটক করতে সক্ষম হয়। আসামীসহ আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২ হাজার ৪ শত টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং চোরাকারবারীদের আটকের কার্যক্রম অব্যহত থাকবে। সীমান্তে সকল কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখা হয়েছে।

