ঢাকাSunday , 5 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া: বিএনপি

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে বাসা-বাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এ খবরকে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

যে কারণে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি রুমিন ফারহানা

তবে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, রুহুল কবির রিজভী এ ধরনের কোনো বক্তব্য দেননি। প্রচারিত তথ্যটি সম্পূর্ণ উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। শনিবার (৪ এপ্রিল) রাতে দলটির সহ দফতর সম্পাদক মো. মুনিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে জানানো হয়, কুচক্রী একটি মহল ফেসবুকসহ বিভিন্ন অনলাইন মাধ্যম ও ইউটিউবে রিজভীর নামে ভুয়া এই বক্তব্য প্রচার করছে। এতে উল্লেখ করা হয়, ‘বাসা-বাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’ এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

বিজ্ঞপ্তিতে দেশবাসীসহ বিএনপির নেতাকর্মীদের এই ধরনের মনগড়া বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।