ঢাকাThursday , 2 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সরকারি অর্থায়নে আবাসনে মসজিদ – কবরস্থান নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

Link Copied!

পিরোজপুরের রঘুনাথপুর খেজুরতলা আবাসন সংলগ্ন এলাকায় সরকারি অর্থায়নে মসজিদ ও কবরস্থান নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান। পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাইদ এর
সার্বিক ব্যবস্থাপনায় ও নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা এর তত্ত্বাবধানে মসজিদ ও কবরস্থান স্থাপনের অর্থায়ন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার এর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি। এছাড়াও সহযোগিতায় ছিলেন এস এম জাকির আহম্মেদ ও জাহাঙ্গীর আলী সরদার। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনা করে সরকারি অর্থায়নে এধরণের উদ্যোগ গ্রহণ করার জন্য এলাকাবাসী সরকারকে ধন্যবাদ জানান। এসময় তারা বলেন, বন্যা ও প্রকৃতির দূর্যোগের সময় মানুষকে কবর দেওয়ার মতো জায়গা পাওয়া যায়না। নতুন এ কবরস্থানে শুধু পিরোজপুর নয়, জেলার অন্যান্য স্থান ও পার্শ্ববর্তী জেলার মানুষও সুবিধা নিতে পারবেন।