মনতলায় রেল ট্রেনের মালবাহী ৫বগি লাইনচ্যুত হওয়ার কারণে চট্টগ্রাম অভিমুখি আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও ঢাকাগামী উপবন এক্সপ্রেসেরের দেড় সহস্রাধিক যাত্রী আটকা পড়েছেন। কেউ কেউ সড়কপথে যাত্রা করলেও অন্যরা আটকা পড়েছেন রেলওয়ে স্টেশনে সকাল ১০টায় এ সংবাদ লেখা পর্যন্ত এ দুটি ট্রেন যাত্রা করেনি বলে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো: মিজান। সিলেট রেলওয়ের স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম এ প্রতিবেদক কে জানান, উদয়ন ও ঊপবন রাতে ক্যানসেল করা হয়েছে। লাইন ক্লিয়ার এর কাজ চলছে ঘটনাস্থলে। সিলেট থেকে চালানো হয়েছে কালনী এক্সপ্রেস ঘন্টাখানেক পর আমরা চট্টগ্রামগামী পাহাড়িকা চালাবো। এদিকে জাতীয় সম্পদ তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী আর এন বি এর পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি ও পুলিশ। আন্তনগর কালনী ট্রেনের যাত্রী রুবেল মুঠফোনে জানান ১০:৪০ মিনিটে তারা কুলাঊড়া রেলওয়ে স্টেশন ত্যাগ করেছেন।

