ঢাকাThursday , 2 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় মাদক বিরোধী অভিযান! কারবারীদের বাড়ি বাড়ি তল্লাশী!

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় মাদক বিরোধী অভিযান শুরু করেছে পুলিশ প্রশাসন। গত ৩১ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা মিটিং-এ শরণখোলায় মাদক নিধন নিয়ে কথা বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান সহ পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গসহ শুধিজন। এরই ধারাবাহিকতায় বাগেরহাটের পুলিশ সুপার (এস,পি)-র নির্দেশে শরণখোলা থানার অফিসার ইন চার্জ (ওসি) শামিনুল হকের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বাহিনী নিয়ে মাদক নির্মূল এবং মাদক কারবারি, মাদক সেবনকারীদের ধরতে শরণখোলা উপজেলার বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা করেন। এছাড়াও শরণখোলার দুধর্ষ্য এবং চিহ্নিত মাদক সম্রাট ছাল্লুর বাড়ি এবং তার সহযোগী সুমনের বাড়িসহ মাদক কারবারি ও সেবনকারীদের আস্থানায়ও আকশ্বিক অভিযান পরিচালনা করেন। মাদক কারবারি ও মাদক সেবনকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে সটকে পড়ে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ শামিনুল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে আরও ছিলেন এস,আই বিপ্লব, মোঃ সাইদুর রহমান, মোস্তাফিজুর রহমান, আঃ খালেক, শিবলী রহমান, আঃআজিজ,এ,এস,আই তুষার, আলমগীর সহ শরণখোলা থানা পুলিশের ১৫ সদস্যের একটি চৌকস টিম। অভিযানের বিষয় ওসি শামিনুল হক বলেন, শরণখোলা থেকে মাদক নির্মূল, মাদক কারবারি এবং মাদক সেবনকারীদের গডফাদার সহ মাদকের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে। তবে মাদক কারবারি ও মাদক সেবনকারীদের গোপন গোয়েন্দা থাকার কারণে তারা পুলিশের উপস্থিতির বিষয় আগে থেকেই জেনে যায়। মাদক নির্মূলের বিষয় তিনি আরও বলেন শুধু পুলিশ প্রশাসন নয় মাদকের গোড়াসহ নির্মূল করতে হলে সাংবাদিক, রাজনীতিবীদসহ সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে। মাদক নির্মূলের বিষয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান বলেন শরণখোলাকে যে কোনো মূল্যে মাদক মুক্ত করতে হবে এবং যুবসমাজকে মাদকের মরণ ছোবল থেকে বাঁচাতে হবে, সকলকে মাদকের বিরুদ্ধে সচেতন হতে হবে। দেশ, জাতি, সমাজকে মরণ নেশা থেকে বাচাতে হবে এবং মাদকের গোড়া সহ উৎপাটন করতে হলে সমাজের সকল সচেতন মহলকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে ।