ঢাকাThursday , 2 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে একটি রেস্টুরেন্টকে জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড​

Link Copied!

‎লালমনিরহাটে পচা-বাসি ও দুর্গন্ধময় দই-মিষ্টি বিক্রির দায়ে সাগাইবাড়ী রেস্টুরেন্ট এন্ড সুইটস নামে একটি প্রতিষ্ঠানকে ২লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অপরাধ স্বীকার করায় রেস্টুরেন্টের ম্যানেজার ইকবাল হোসেনকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা জজ আদালতের পাশে অবস্থিত ওই রেস্টুরেন্টে এই অভিযান পরিচালনা করেন লালমনিরহাট ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলা উদ্দিন। আদালত সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা জজ আদালতের পার্শ্ববর্তী ওই রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা-বাসি ও দুর্গন্ধযুক্ত দই-মিষ্টি বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হওয়ায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ২লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রেস্টুরেন্টের ব্যবস্থাপক ইকবালকে ৩মাসের জেল দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযান শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলা উদ্দিন সাংবাদিকদের জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জেলা জুড়ে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। ​এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।