ঢাকাTuesday , 31 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেলকুচিতে ৩ দিন ধরে নিখোঁজ যমজ দুই ভাই

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে যমজ দুই মাদ্রাসা ছাত্র। এ ঘটনায় উদ্বিগ্ন পরিবার মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বেলকুচি থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছে। নিখোঁজরা হলো—শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল রানা ও রাশেদুল ইসলাম। তারা স্থানীয় একটি কওমি মাদ্রাসার ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (২৯ মার্চ) সকালে বাড়ি থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয় দুই ভাই। পথে বেলকুচি উপজেলার শেরনগর এলাকায় পৌঁছানোর পর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তারা নির্ধারিত সময়ে মাদ্রাসায় পৌঁছেনি এবং বাড়িতেও ফিরে আসেনি। নিখোঁজের পর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্তানদের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, নিখোঁজের ঘটনায় পৃথক সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।