ঢাকাTuesday , 31 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে বিপুল মাদক আটক

Link Copied!

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক করেন। গত ২৮ মার্চ সাড়ে ১১ টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রুদ্রানী বিওপি কর্তৃক ১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৯ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ২৮ হাজার ৫ শত টাকা। গত ৩০ মার্চ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প, রানীনগর বিওপি এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩৩৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ, ১৯৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৩ বোতল বিদেশী মদ এবং ১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২ লক্ষ ৪৭ হাজার ৭ শত টাকা। এ ব্যাপারে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মোঃ আমিনুর রহমান বলেন, সীমান্ত বিজিবি সজাক দৃষ্টি রেখেছে।