ঢাকাSunday , 15 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলের নতুন কমিটির শীর্ষ পদে আলোচনায় যারা

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে সংগঠনটির ভেতরে ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। বিএনপির আদর্শিক কর্মী তৈরির অন্যতম প্রধান সংগঠন হিসেবে পরিচিত ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা আসছেন—তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে গঠিত বর্তমান কেন্দ্রীয় কমিটির দুই বছরের মেয়াদ গত ১ মার্চ শেষ হয়েছে। এরপর থেকেই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে সংগঠনটির বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়।

নতুন কমিটির শীর্ষ পদে বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় এসেছে। এর মধ্যে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সহ-সভাপতি মো. মনজুরুল আলম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমানের নাম উল্লেখযোগ্য।
এছাড়া ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও মোস্তাফিজুর রহমান এবং ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের নামও সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় রয়েছে।
দলীয় সূত্র জানায়, ছাত্রদলের কাঠামোর গুরুত্বপূর্ণ পাঁচটি পদকে ঘিরে ‘সুপার ফাইভ’ গঠনের বিষয়েও ভাবছে বিএনপি হাইকমান্ড। বিশেষ করে গত জুলাইয়ে অনুষ্ঠিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে এবারের কমিটিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসবেন, তা নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। দলীয় সূত্র বলছে, শিগগিরই ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হতে পারে।
এদিকে সম্ভাব্য নেতৃত্বের তালিকা নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে আলোচনা আরও তীব্র হয়ে উঠেছে। নতুন কমিটিতে কারা স্থান পাচ্ছেন, তা জানার অপেক্ষায় রয়েছে ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা।