ঢাকাSunday , 15 March 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ছাড়লো মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে।

রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুরে গেছেন স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস।
এর আগে রোববার সকাল ৯টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়।

গত কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন মির্জা আব্বাস। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ রাজনৈতিক মহলের বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে দেখতে যান এবং দ্রুত সুস্থতা কামনা করেন।