লাইফস্টাইল ডেস্ক : “জীবনের প্রতিচ্ছবি” কে উপজীব্য করে বাংলা বর্ষ বরণে প্রতি বছর স্বপ্ন লাইফের থাকে নানা আয়োজন। নতুন পোশাকে নতুন বছরকে বরণ করে নেয়ার এই রীতি এখন সর্বজন স্বীকৃত। এ উপলক্ষে প্রতিটি বাঙালির উৎসাহ আর উদ্দীপনাকে সম্মান রেখে এবছরও স্বপ্ন লাইফ বাজারে আনছে তৈরি পোশাকের এক বিশেষ সমাহার। মন মাতানো সব নকশার এক অনন্য আয়োজন স্বপ্নলাইফ বৈশাখ কালেকশন ১৪২২।
গ্রীষ্মের খরতাপের জন্য আদর্শ সূতি ও কোটা কাপড় দিয়েই তৈরি শাড়ী, কামিজ আর পাঞ্জাবী পাওয়া যাবে দেশের প্রতিটি স্বপ্নের লাইফস্টাইল আউটলেটে। শান্তি-সমৃদ্ধির রূপক সাদা এবং দীপ্ত তারুণ্যের স্বরূপ লাল। বৈশাখের এই চিরাচরিত রংগুলো দিয়ে স্বপ্ন লাইফের ডিজাইন করা হয়েছে দৃঢ়তার সঙ্গে। গত বছরের আত্মোপলব্ধি এবং নতুন বছরের প্রত্যয়ের ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি লাল, সাদা ও নীল রং দিয়ে স্বপ্ন লাইফের ডিজাইনাররা তৈরি করেছেন নানাবিধ নকশা।
স্বপ্ন লাইফের এই আকর্ষণীয় ফ্যাশন সম্ভার গ্রাহকরা সংগ্রহ করতে পারবেন ২৫ মার্চ ২০১৫ তারিখে থেকে। শাড়ীর মূল্য ধরা হচ্ছে ১১৫০ টাকা থেকে ২৯৯৫ টাকা, সলোয়ার কামিজ এর মূল্য ১২১৫ টাকা থেকে ৩৯৯০ টাকা, কুর্তির মূল্য ১১৫০ থেকে ১৫৫০ টাকা, ছেলেদের পাঞ্জাবীর মূল্য ১১৪০ থেকে ১৪০০ টাকা এবং শিশুদের পোশাক ৬০০ থেকে ৯৫০ টাকা পর্যন্ত।

