বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিরপুর আনছার ক্যাম্প সরকারি কর্মকর্তা -কর্মচারী আবাসনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা-১৪ আসন বিএনপি’র মনোনীত প্রার্থী ও মায়ের ডাকের সমন্বয়ক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ন আহবায়ক ( দপ্তরের দায়িত্বে) আব্দুর রাজ্জাক।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রতন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিরপুর পি ডব্লিউ ডি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম। এছাড়াও অংশগ্রহণ করেন মিরপুর থানা বিএনপি নেতা আবুল বাশার ভুঁইয়া সবুজ, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনসুর রহমান, সরদার মাহামুদ আলী,মুন্সি মুনির, সুজন মাতুব্বর, কালাম মিজি, জামাল সেন্টু, ওয়ার্ড যুবদলের সভাপতি মর্তুজা আলি মিলন, আছমা আক্তার ,স্বেচ্ছাসেবক দলের সুমনসহ কর্মকর্তা-কর্মচারী আবাসনের সকল এলটিবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

