২৪ ঘন্টার ব্যবধানে সুন্দরবনে শিকারীদের পাতা ফাদ তেকে আরো একটি জীবিত হরিণ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টারদিকে পূর্ব বনবিভাগের চঁাপাই রেঞ্জের মৃগামারী এলাকার গহীন বনে পায়ে হেটে টহলকালে
ফঁাদে আটকা অবস্থায় হরিণটি উদ্ধার করেন বনরক্ষীরা। এসময় প্রায় দুই হাজার ফুট মালাফাঁদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হরিণটি বনে অবমুক্ত করা হয়েছে। এ্র আগেরদিন বুধবার (৭জানুয়ারি) দুপুরের একই সময় পূর্ব সুন্দরবনের
শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ডিমের চর থেকে ফঁাদে আটকে পড়া একটি জীবিত হরিণ উদ্ধার করা হয়েছিল। চাঁদপাই ফরেষ্ট স্টেশন কর্মকর্তা (এসও) মো. রবিউল ইসলাম এদিন সন্ধ্যায় (বৃহস্পতিবার) জানান, তার নেতৃত্বে বনরক্ষীরা সকাল ৯টা থেকে মৃগামারী বনাঞ্চলে পায় হেটে টহল দিচ্ছিলেন। এ সময় মৃগামারী সাইট খালের বনের মধ্যে শিকারীদের পাতা মালাফাঁদে একটি চিত্রল হরিণ আটকে থাকতে দেখেন বনরক্ষীরা।
তারা দ্রুত হরিণটি জীবিত উদ্ধার করেন। পরে বনে তল্লাশি করে বিশাল এলাকাজুড়ে পেতে রাখা প্রায় দু্ই হাজার ফুট হরিণ শিকারের মালাফাঁদ উদ্ধার করা হয়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস বলেন, মৃগামারী বনাঞ্চলে ফাঁদ থেকে উদ্ধার করা হরিণটি সুন্দরবনে অবমুক্ত ও ফাঁদ আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে। শিকারী চক্রের সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে
এবং বন্যপ্রাণি শিকাররোধে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

