ঢাকাThursday , 8 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওতে গ্যাসের দোকানে ২৬ হাজার টাকা জরিমানা

Link Copied!

ঈদগাঁও উপজেলার ইসলামপুর নতুন অফিস বাজার ও ইসলামাবাদ এলাকায় এলপিজি গ্যাসের অতিরিক্ত মুল্য আদায় হ্রাসকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৭ জানুয়ারি বুধবার বিকেলে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সরকারি নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে ৩ টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এসব কার্য থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম। এতে সহযোগিতা করেন ঈদগাঁও থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, ইতোপূর্বে তিনি আরো দু’বার ঈদগাঁওতে গ্যাস সিলিন্ডারের দোকান সমূহে অতিরিক্ত মূল্য রাখার দায়ে অর্থদণ্ড প্রদান করেন।