ঢাকাThursday , 8 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত

Link Copied!

যশোরের কেশবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির উদ্যোগে ৮ জানুয়ারি (২০২৬) বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরেজ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ ও এ উপলক্ষ অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রখসোনা খাতুন।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সট্রাক্টর সাইদুল হক, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু তালেব, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ হারুনার রশিদ ও উপজেলা আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস প্রমুখ।