ঢাকাWednesday , 7 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের শতাধিক (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) নেতাকর্মী দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলীর হাত ধরে তার বাসভবনে ঘরোয়া অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতা এম. আকবর আলী সহ অন্যরা। যোগদানে নেতৃত্ব দেওয়া পূর্নিমাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, সমসাময়িক প্রেক্ষাপটে মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি দেশের জন্য ভালো কিছু করবে। তাই ইউনিয়নের ওয়ার্ড ও তৃণমূল পর্যায়ের শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ করলাম। যোগ দেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানান তিনি। এ বিষয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী বলেন, আওয়ামী লীগের নেতারা এখন পলাতক। তাই ওই দলের তূণমূলের নেতাকর্মীরা বিএনপির আদর্শ ও উল্লাপাড়া উপজেলার উন্নয়নে আমার ভূমিকার প্রতি সন্তুোষ্ট হয়ে বিএনপিতে যোগদান করেছেন। যোগদানকারীদের পূর্নিমাগাতি ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানিয়েছি। বিশ্বাস করি তারা আমার পাশে থাকবেন।