ঢাকাWednesday , 7 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে উদ্যোগে কম্বল বিতরণ

Link Copied!

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার মধ্যম বাগ্যার দারুল আরকাম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানা, লিয়াকত খান জামে মসজিদ এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন। জানা যায়, শীতের তীব্রতা বৃদ্ধির কারণে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ও ছিন্নমূল মাঝে কম্বল বিতরণ করেন। সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে।