ঢাকাWednesday , 7 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদগাঁওয়ে বন মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

Link Copied!

পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁও উপজেলার কালির ছড়া থেকে বন মামলার সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার সময় বন মামলার ১বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ঈদগাঁও কালির ছড়ার মোহাম্মদ রফিককে আটক করেছে বলে জানা গেছে।
ঈদগাঁও পুলিশের নিয়মিত অভিযানে বর্ণিত ইউনিয়নের কালির ছড়া মৃত হামিদ হোসেনের পুত্র মোহাম্মদ রফিককে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী পুলিশ কর্মকর্তা জানায়, বন মামলায় দীর্ঘদিন পলাতক থাকা রফিককে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম শিফাতুল মাজদার বন মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া তিনি যে কোন ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান।