ঢাকাTuesday , 6 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাঙামাটিতে দোয়া মাহফিল

Link Copied!

বিএনপি চেয়ারপার্সন ৩বারের সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাঙামাটি জেলা ছাত্রদলের আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের সভাপতিত্বে ও আলী আকবর সুমনের সঞ্চালনায় এ সময় জেলা, পৌরসভা, কলেজ ও সদর থানার বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশিদ বলেন, তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চলমান শৈত্য প্রবাহে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এর আগে ছাত্রদলের উদ্যোগে কোরআন খতম (তেলাওয়াত) করেন ওলামা দলের নেতাকর্মীরা।