ঢাকাTuesday , 6 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে গৃহবধু লিপির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে লিপি বেগম (৩৫) নামে এক র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল ১১টায় সরিষাবাড়ী বাসস্ট্যান্ডে সরিষাবাড়ী-জামালপুর প্রধান সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। লিপি উপজেলার কামরাবাদ ইউনিয়নে শুয়াকৈর গ্রামের মঞ্জুরুল হকের মেয়ে ও একই গ্রামের পুলিশের এএসআই মহির উদ্দিনের স্ত্রী। মহির উদ্দিন বর্তমানে র‍্যাব-২ মুহাম্মদপুরে কর্মরত আছেন। মানববন্ধনে নিহত স্বজনসহ শতাধিক এলাকাবাসী অংশ নেয়।
জানা যায়, নিহত লিপি বেগম তিন ছেলে-মেয়ে নিয়ে থানার পাশ্ববর্তী গণময়দান এলাকায় টিনসেট বাসায় ভাড়া থাকতেন। ১১ ডিসেম্বর বুধবার আনুমানিক রাত ১ থেকে ৪ টার মধ্যে বারান্দার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তার গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় থানায় অজ্ঞাত মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করা হলেও এ ঘটনার সাথে জড়িত কাওকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে গণময়দান মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। মিছিলটি শিমলা বাজার হয়ে সরিষাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় জামালপুর-সরিষাবাড়ী প্রধান সড়কে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন শেষে পুণরায় বিক্ষোভ মিছিল নিয়ে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবীতে থানায় প্রবেশ করে বিক্ষোভকারীরা। পরে পুলিশের আশ্বাসে ফিরে যায় তারা।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, লিপি বেগমের বাবা মঞ্জুরুল হক, মা কল্পনা বেগম, এলাকাবাসীর পক্ষে ছাইফুল ইসলাম মাস্টার, মোমেনা আক্তার, তারেক মিয়া, রবিউল ইসলাম, বাছেদসহ স্থানীয়রা। দ্রুত খুনীদের গ্রেপ্তার করা না হলে কঠিন কর্মসূচি গ্রহন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।