ঢাকাSunday , 4 January 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশ ঝাড় থেকে ময়নুল ইসলাম তালুকদার (৪৮) নামে এক কলা ব্যবসায়ীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের দাবী করছেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করে তার মরদেহ ওই বাঁশ ঝাড়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এ মৃত্যু নিয়ে ওই এলাকার জনমনে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম পান্তাপাড়া গ্রামের মৃত দানেশ উদ্দিন তালুকদারের ছেলে ময়নুল ইসলাম গত শুক্রবার মসজিদে ফজরের নামাজ পড়ার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজন সারাদিন তাকে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তার সন্ধান না পাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। গতকাল শনিবার ভোরে ওই গ্রামের বেলাল তালুকদারের বাঁশ ঝাড়ের মধ্যে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় লোকজন একটি ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে হৈ-চৈ করে। মুহুর্তের মধ্যে এলাকার লোকজন সেখানে এসে ঝুলন্ত লাশটি ময়নুল ইসলামের বলে শনাক্ত করে। বিষয়টি গোবিন্দগঞ্জ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহটি মাটিতে নামিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসে। বাঁশ ঝাড় থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং মরদেহটি ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ দিকে, নিহত ময়নুলের পরিবারের সদস্যদের দাবী, তাকে পরিকল্পিতভাবে হত্যা করার পর দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ওই বাঁশ ঝাড়ের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। এ মৃত্যু নিয়ে ওই এলাকার জনমনে গুঞ্জনের সৃষ্টি হয়েছে।