ঢাকাMonday , 29 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধার

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এলাকার এক বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথেই এ দুর্ঘটনা ঘটেছে।
গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। নিহত আলতা বেগম উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামের মৃত আজাহার আলীর স্ত্রী। এছাড়া আহতরা একই পরিবারের বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চেরাগাড়ী গ্রামে একটি বিয়ের দাওয়াত খেয়ে আলতা বেগমসহ আরও বেশ কয়েকজন অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে আলতা বেগম নিহত হন। এতে ওই অটোভ্যানের চালকসহ ৮ জন আহত হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার তৎপরতা চালায়। এ সময় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের বগুড়ার হাসপাতালে স্থানান্তর করেছে।