ঢাকাMonday , 29 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 গোবিন্দগঞ্জে অফিসের দেয়াল কেটে ১৩ লাখ টাকা চুরি

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিলিভার কোম্পানীর ডিস্ট্রিবিউটর মেসার্স এস এম ট্রেডার্সের অফিস ঘরের ইটের দেয়াল কেটে কমপক্ষে ১৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
মেসার্স এস এম ট্রেডার্সের সত্ত্বাধিকারী সৈয়দ আশরাফুল আলম মানিক জানান, গত রোববার দিবাগত রাত আনুমানিক সোয়া ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন (দক্ষিণ বাসস্ট্যান্ড) পান্থাপাড়া এলাকায় অবস্থিত ইউনিলিভার কোম্পানীর ডিস্ট্রিবিউটর মেসার্স এস এম ট্রেডার্সের অফিস ঘরের পিছনের ইটের দেয়াল ড্রিল মেশিন দিয়ে কেটে একদল চোর মুখে মাস্ক পরিহিত অবস্থায় গোডাউনে প্রবেশ করে অফিসের দরজা ভেঙ্গে লকার এবং বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙ্গে ১২ থেকে ১৩ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে- তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।