ঢাকাMonday , 29 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 জয়পুরহাটে বিএনপি-জামায়াতসহ ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল  

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জয়পুরহাট-১ ও জয়পুরহাট-২ আসনের জন্য বিএনপি, জামায়াতে ইসলামী, বাসদ, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে জয়পুরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়ার কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীরা সাংবাদিকদের বলেন, তারা আশা করছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। জয়পুরহাট-১ আসন থেকে বিএনপি, জামায়াত, বাসদ, এবি পার্টিসহ একাধিক রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন। বিএনপির মাসুদ রানা প্রধান বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফজলুর রহমান সাঈদ খেলাফতে মজলিসের মাওলানা আনোয়ার হোসেন এবি পার্টির সুলতান মো. সামসুজ্জামান বাসদের মো. ওয়াজেদ পারভেজ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী): তৌফিকা দেওয়ান ও জালাল উদ্দীন মণ্ডল স্বতন্ত্র প্রার্থীর সাবেকুন নাহার শিখা এ আসন থেকে মোট ৮ জন প্রার্থী নির্বাচনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। জয়পুরহাট-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আব্দুল বারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাশেদুল আলম সবুজ এবি পার্টি (আমার বাংলাদেশ) এস এ জাহিদ বিএনপির সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রনেতা আব্বাস আলী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম এ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।