ঢাকাMonday , 29 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নুরুল হক

Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির পটুয়াখালী জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবিরসহ গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।