গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের নিঃস্বার্থ শান্তি সংঘের উদ্যোগে অসহায় শীতার্ত বৃদ্ধ-বৃদ্ধা, মাদ্রাসার ছাত্র, ভ্যান চালক ও মসজিদের মোয়াজিনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার বিকালে দারুস সালাম মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা সংর্ঘের সভাপতি ফিরোজ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, নিঃস্বার্থ শান্তি সংঘের উপদেষ্টা মো. মাহে আলম সরকার, সংর্ঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সদরুল ইসলাম, সুধী মো. আব্দুল ওয়াহেদ কবিরাজ, মো. আবু সাঈদ রঞ্জু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল মুমিত বিন মাহে আলম।
এছাড়া জেলার সাঘাটা উপজেলার দুর্গম চরাঞ্চল উত্তর দিঘলকান্দির অসহায় শীতার্থ মানুষের মাঝে ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন হ্যান্ডস ইন নীড ট্রাস্টি বোর্ডের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, হ্যান্ডস ইন নীড, সেক্টর ১২, উত্তরা, ঢাকা ট্রাস্টি বোর্ডের মো: তাহেরুল হক, মোঃ আওলাদ হোসেন, মো: মোক্তাদের রহমান, আলহাজ্ব রফিকুল ইসলাম প্রকৌশলী জহুরুল ইসলাম ও আপেল মাহমুদ।