ঢাকাSunday , 28 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় সবজির দাম নিম্নমুখী

Link Copied!

চলতি রবি মৌসুমে গাইবান্ধা জেলার হাট-বাজারগুলোতে প্রচুর পরিমাণে শীতকালীন শাক-সবজি আসতে শুরু করেছে। বর্তমানে আমদানি বেশি থাকায় গত এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে অর্ধেকে। যার কারণে ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরেছে। সরেজমিনে গতকাল গাইবান্ধা শহরের পুরাতন বাজার, নতুন বাজার, হকার্স মার্কেটসহ জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে জানা গেছে- শীতকালীন শাক-সবজির বর্তমান দাম। এখন প্রতি কেজি গাজর ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, ফুলকপি ১০ টাকা, বাঁধাকপি ১০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, মূলা ২০ টাকা, শিম ২০-২৫ টাকা, বেগুন ১৫-২৫ টাকা, করলা ৩০ টাকা, নতুন আলু ৩০ টাকা, লাউ ২০-৩৫ টাকা (প্রতি পিস) ধনিয়া শাক ১৫ টাকা, মূলা শাক ২৫ টাকা, পালং শাক ৩০ টাকা, লাল শাক ২৫ টাকা, লাউ শাক ৩০ টাকা, সরিষা শাক ২০ টাকা, লাপা শাক ৩০ টাকা ও কাঁচা মরিচ ৪০ টাকা, কাঁচা পেঁয়াজ ৫০, শুকনো পেঁয়াজ ৮০ টাকা, দামে বিক্রি হচ্ছে।
সবজি কিনতে আসা ফজল উদ্দিন জানান, শীতকালীন শাক-সবজি একমাস ধরে আমদানি হচ্ছে। শুরুর দিকে এসবের দাম ছিল আকাশচুম্বী। এরই মধ্যে দাম কমে নেমেছে অর্ধেকেরও বেশি। এতে করে কিছুটা স্বস্তি ফিরেছে। গাইবান্ধা জেলা কৃষি বিভাগের উপপরিচালক খোরশেদ আলম জানান, চলতি রবি মৌসুমে (শীতকালীন) শাক-সবজি, আলু, পেঁয়াজ, মরিচসহ অন্যান্য সবজি প্রায় ২০ হাজার হেক্টর জমিতে আবাদ হয়েছে। ইতোমধ্যে ভালো ফলন পাচ্ছেন