ঢাকাSunday , 28 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ব্যারিস্টার জাকিরের হুঁশিয়ারি

Link Copied!

বাগেরহাটে চাঁদাবাজ ও দখলদারীদের হুঁশিয়ার করে দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। শনিবার রাতে শহরের সোনাতলায় নির্বাচনী প্রচারণায় চাঁদাবাজ ও দখলদারীদের উদ্দেশ্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ (সদর কচুয়া) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলু।
ব্যারিস্টার জাকির হোসেন আরো বলেন, দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ ও কথা থেকে সবাই বিরত থাকুন। চাঁদাবাজ সন্ত্রাসীদের জায়গা বিএনপিতে হবে না। আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ।  আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সাধারণ ভোটারদের কাছে যেতে হবে। দেশের ইতিহাসে একমাত্র আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সকলে তার সুস্থতার জন্য দোয়া করবেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা বিএনপি নেতা তালুকদার শহিদুল ইসলাম স্বপন, কামরুজ্জামান শিমুল, মনিরুজ্জামান সোহাগ, সোহেল তরফদার, আবু হানিফ শানু, মোহাম্মদ আরিফুল ইসলামসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকবৃন্দ।