ঢাকাSunday , 28 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

Link Copied!

বাগেরহাট জেলা সদরের বিএসসি মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফকির তারিকুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী পরিচালনা পর্ষদ এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।
বিএসসি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শেখ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল,  শেখ মহিদুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম ইঞ্জিনিয়ার মশিউর রহমান, গৌর পদ পাল, হাওলাদার হেমায়েত হোসেন, মোল্লা সালাউদ্দিন ও ফকির মনিরুজ্জামান। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল তুলে দেওয়া হয়। সেই সাথে ক্লাসে প্রথম দ্বিতীয় ও তৃতীয় উত্তীর্ণদের পুরষ্কৃত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ষাট গম্বুজ টেকনিক্যাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ শেখ জাহিদুল ইসলাম, বিএসসি চুলা খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোকেশ পাল, বিএস চুনাখোলা দুর্গা মন্দিরের সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা রসময় অধিকারী, বিএসসি চুনাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বাস পরিতোষ কুমার। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাইন বিল্লাহ।