ঢাকাSunday , 28 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজিবির বাধায় কাজ বন্ধ, সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ২৪ ঘন্টার ব্যবধানে আবারও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  রোববার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার উচনা (ঘোনাপাড়া) সীমান্তে ২৮১ মেইন পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের এ ঘটনা ঘটে। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ বেড়া নির্মাণে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা।  এর আগেও গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে বিএসএফ সদস্যরা একই এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণ করতে গেলে বিজিবি সদস্যরা বাধা দেন। পরে এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেয়। একই সঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানায় বিজিবি। স্থানীয়রা জানান কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা (ঘোনাপাড়া) সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছাকাছি ২৮১ নম্বর সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন। পরে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দেন।  বিজিবি জানায়, সীমান্তে বেড়া নির্মাণের খবর জানতে পেরে বিজিবি সদস্যদের তৎপরতায় কাজ বন্ধ হয়েছে। সোমবার দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে।