ঢাকাFriday , 27 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে সরকারি কর্মকর্তা

Link Copied!

dad-bodyনিজস্ব প্রতিবেদক: সাভারে এক সরকারি কর্মকর্তা তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার সকালে সাভার পৌর এলাকার বাজাররোড মহল্লার রাসেল চৌধুরীর ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম বৃষ্টি রানী (৩০)। তিনি তার স্বামী সাভার আয়কর অফিসের কর্মকর্তা মঙ্গল চন্দ্র দাসের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, বিয়ের পর থেকেই বৃষ্টি রানীর সঙ্গে তার স্বামীর ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে শুক্রবার সকালে স্বামী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর কক্ষের দরজা বন্ধ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে তারা ঘাতক স্বামীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ও মঙ্গল চন্দ্র দাসকে আটক করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।