বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য শিক্ষাক্ষেত্রে সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুদান অর্থের চেক বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গাইবান্ধা জেলা শাখার সভাপতি আজাদ মো: আবু রায়হান মন্ডল, সহ-সভাপতি খায়রুজ্জামান দুদু, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক মিয়া ও সংগঠনের সদস্যবৃন্দ।
এই সংগঠনের মাধ্যমে সদস্যদের শিক্ষা, চিকিৎসা, দু:স্থ অসহায়দের আর্থিক অনুদান, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। এরই ধারবাহিকতায় শিক্ষাক্ষেত্রে ৬ জনকে অনুদানের চেক বিতরণ করা হয়। এরমধ্যে ১২ হাজার করে ৫ জন ও একজনকে ৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।

