ঢাকাMonday , 22 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার-৩ আসনে কাজলের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ

Link Copied!

কক্সবাজার-৩ ( সদর-রামু-ঈদগাঁও) আসনে বিএনপি মনোনীত একক প্রার্থী জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। জেলা প্রশাসক আব্দুল মান্নানের হাত থেকে ২২ ডিসেম্বর সোমবার আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম গ্রহণ করা হয়।
নির্বাচনী আচরণবিধি সম্পূর্ণ অনুসরণ করে সীমিত সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মাবুদ, রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডভোকেট আব্দুল কাইয়ুম।