ঢাকাMonday , 22 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুর যুবদলের আহ্বায়ক ফারুককে কারণ দর্শানোর নোটিশ

Link Copied!

সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রমের অভিযোগে মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বেপারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নোটিশে উল্লেখ করা হয়েছে, জেলা যুবদলের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম পরিচালনা করে আসছেন। এমন অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টিগোচর হয়েছে। নোটিশ সুত্রে আরও জানাযায়, ফারুক বেপারির বিরুদ্ধে এ অবস্থায় কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী তিন (০৩) দিনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, গত ২১ ডিসেম্বর কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি লিখিত নোটিশ মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন বেপারীর কাছে পাঠানো হয়। নোটিশটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশক্রমে সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত। এ বিষয়ে অভিযুক্ত জেলা যুবদলের আহবায়ক নেতা ফারুক হোসেন বেপারীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।