ঢাকাSunday , 21 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের আগমনে গাংনীতে আনন্দ শোভাযাত্রা

Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে আগমন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ শোভাযাত্রাটি বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়, পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। শোভাযাত্রায় মেহেরপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে রাজপথ মুখরিত করেন। শোভাযাত্রাতে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। এ সময় জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা মহিলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান লাইলা আরজুমান বানু, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দাল হক, শহিদুল ইসলাম নাসির, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল ইসলাম সোহাগ, মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বামন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নওশাদ আলী, মটমুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, গাংনী উপজেলা মহিলা বিএনপির সভাপতি ফরিদা পারভীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বাচ্চু, গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, গাংনী পৌর যুবদলের আহবায়ক সাবেক কাউন্সিলর এনামুল হক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লব, গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি রিপন হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত সমাবেশে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের দেশে আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি যোগ করবে। তার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, “দেশনায়কের দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন আশা জাগছে এবং ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ থাকবে।