ঢাকাSunday , 21 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে যুবদল নেতার উপর ছাত্রলীগের হামলা

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম নামের এক যুবকের উপর আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী এই হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শনিবার দুপুরের দিকে সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী আরিফুল ইসলাম। হামলাকারীরা হলেন, স্থানীয় আওয়ামী লীগের ইকবাল হোসেন ডিপটি, ছাত্রলীগের সৌরভ মন্ডল, সৈকত মন্ডল, রিয়াজুল জান্নাত সোহাগ, মিজানুর রহমান, রিয়াদ মিয়া, রায়হান মিয়া, সিহাব মিয়া। এছাড়া অজ্ঞাত আরও বেশ কয়েকজন এই হামলায় জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয় ও অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর গ্রামের মৃত আতিকুর রহমানের ছেলে আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী যুবদল সংগঠনে সক্রিয়ভাবে সাংগঠনিক কাজ করে যাচ্ছেন। এক সময়ে ইউনিয়ন যুবদল আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। তখন থেকে ওই ইউনিয়নের কতিপয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আরিফুল ইসলামকে টার্গেট করে ঘায়েল করার চেষ্টা অব্যাহত রাখেন। এরই ধারাবাহিতকতায় গত শুক্রবার সন্ধ্যার দিকে আরিফুল ইসলাম প্রয়োজনীয় কাজে মোটর সাইকেলযোগে মহিষবান্দির গোফফারের মোড় নামকস্থানে পৌঁছায়। এরই মধ্যে পুর্বপরিকল্পিতভাবে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের একদল নেতাকর্মী তাকে পথরোধ করে এবং লাঠি ও ধারালো অস্ত্র ঠেকিয়ে মোটর সাইকেল ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেয়। তারপর আরিফুল ইসলাম ও তার সঙ্গে থাকা মনজুরুল ইসলামকে মারপিট করে হত্যার চেষ্টা করেছে তারা। এসময় এলাকাবাসী টের পেয়ে এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত ঘটনা স্থল ত্যাগ করেন। এ ঘটনায় আরিফুল ইসলাম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা গ্রহণ করেন।