ঢাকাMonday , 15 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Link Copied!

কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার (১৪ ডিসেম্বর)  সকালে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে (যুদ্ধভাসান পাদদেশ) আয়োজিত এ অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো পর আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, ১৪ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক নির্মম কলঙ্কিত অধ্যায়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে। এটি ছিল সদ্য স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করার এক ভয়াবহ ষড়যন্ত্র। অনুষ্ঠানে  আরও বক্তব্য  রাখেন  কেশবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শরীফ নেওয়াজ, কেশবপুর থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়, কেশবপুর পাইলট সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফিরোজ হোসেন, উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা প্রমূখ।