গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রস্তাবিত ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবিতে গত শুক্রবার মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে ‘আমরা এক পরিচয়ে এক কন্ঠে গোবিন্দগঞ্জবাসী- এই লেখা সম্বলিত ব্যানারে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের থানা চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বিকেল ৪টা থেকে ঘন্টাব্যাপি পালিত এ মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক আব্দুল মতিন মোল্লা, আবু রায়হান ও আব্দুর রাজ্জাক, ওমর ফারুক, মেহেদী হাসান, মাকসুদ রহমান, অয়ন সুলতান, ইমরান আকন্দ, মোস্তাকিন আহম্মেদ, শরিফ শুভ, আবু তাহের, স্বাধীন, আরিফ ও আব্দুল আউয়াল প্রমূখ।

