ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে গাইবান্ধা শহরে মশাল মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা শহরের পৌরপাকের ৩৬শে জুলাই স্মৃতি স্তম্ভ চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওখানে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, গণঅধিকার পরিষদের নেতা কর্মীরা অংশ নেন।

