ঢাকাSaturday , 13 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধা নিখোঁজ

Link Copied!

ঠাকুরগাঁও শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে নুরজাহান বেগম (আনুমানিক বয়স ৬০ বছর) নামে এক বৃদ্ধ মহিলা ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি গত বুধবার আনুমানিক দুপুর ১২টার সময় জলেশ্বরীতলা এলাকার নিজ অবস্থান থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজের সময় তার হাতে একটি এসএস পাইপের তৈরি লাঠি ছিল। পরনে ছিল মেসকি ও পায়জামা। তিনি রংপুর আঞ্চলিক ভাষায় কথা বলেন। শারীরিকভাবে তিনি দুর্বল এবং বয়সজনিত কারণে চলাফেরায় কিছুটা সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নুরজাহান বেগম নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। তার সন্ধান না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি উক্ত বৃদ্ধ মহিলার সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে ঠাকুরগাঁও শহরের মন্দিরপাড়া এলাকার রাফিয়া থাই অ্যালুমিনিয়াম দোকানে যোগাযোগ করার জন্য অথবা নিচে উল্লেখিত মোবাইল নম্বরগুলোতে অবিলম্বে সংবাদ দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। যোগাযোগ নম্বর: ০১৭১৮৬১৫২৬৭, ০১৭৪০১৮৫৬৪২ নিখোঁজ বৃদ্ধ মহিলার সন্ধান প্রদানকারীকে উপযুক্ত পুরস্কৃত করা হবে বলে পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে।