ঢাকাThursday , 11 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় জিয়া প্রজন্মদলের অনুমোদন

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্মদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি মোংলা পৌর শাখার ৩১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি হয়েছেন মো. রানা এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. সোহাগ সরদার। বুধবার (১০ ডিসেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাগর ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সারোয়ার হোসেন রুবেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. সিরাজ শেখ, সাংগঠনিক সম্পাদক পদে মো. মিন্টু এবং প্রচার সম্পাদক পদে মো. আবদুল খালেক মনোনীত হয়েছেন। নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তারেক রহমানের নেতৃত্বাধীন জিয়া প্রজন্মদলের আদর্শে উজ্জীবিত হয়ে মোংলাবাসীর ন্যায্য অধিকার আদায়ে এবং জাতীয়তাবাদী চেতনা ছড়িয়ে দিতে তারা নিবেদিতভাবে কাজ করে যাবেন। এই কমিটি গঠনের ফলে মোংলায় বিএনপি-সমর্থিত যুব সংগঠনটির কার্যক্রম নতুন গতি পাবে বলে নেতাকর্মীরা আশাবাদী।