ঢাকাThursday , 11 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার সদরে এনসিপির মনোনয়ন নিয়ে গুঞ্জন

Link Copied!

কক্সবাজার সদর–৩ আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে খালিদ বিন সাঈদের নাম ব্যাপকভাবে আলোচনায় এসেছে। স্থানীয় নেতাকর্মী ও তৃণমূলের একটি অংশ তাকে মনোনয়নের উপযোগী হিসেবে দেখছে। কারণ তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। যদিও এনসিপির কেন্দ্রীয় কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। ধারণা করা হচ্ছে যে জনপ্রিয়তা ও সাংগঠনিক অবস্থান বিবেচনায় তিনি দৌড়ে এগিয়ে আছেন। খালিদ বিন সাঈদ বলেছেন, দল দায়িত্ব দিলে তিনি নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে নতুন মুখ বিবেচনা করলে নির্বাচনী সমীকরণে প্রভাব পড়তে পারে।