ঢাকাTuesday , 9 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুর বিএনপির এমপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাড. শহীদ ইকবাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসরবাদ মণিরামপুর প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক মোতাহার হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. শহীদ ইকবাল হোসেন। এ সসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সহসভাপতি সন্তোস স্বর, বিএনপি নেতা শামছুজ্জামান দীপু, প্রবাসি বিএনপি নেতা আলী হোসেন, যুবদল নেতা আব্বাস আলী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দীন খান আজম, সাবেক সভাপতি ফারুক আহমেদ লিটন, নির্বাহী সদস্য অধ্যাপক আব্বাস উদ্দীন, সদস্য বাবুল আক্তারসহ প্রমুখ।