ঢাকাTuesday , 9 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের কবজি কর্তন

Link Copied!

গাইবান্ধায় দিনদুপুরে প্রকাশ্যে রুবেল মিয়া নামের এক যুবকের হাতের কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার বিকেল সাড়ে ৫টায় শাপলা মিল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত রুবেল মিয়া গাইবান্ধা জেলাশহরের মহুরি পাড়ার বাসিন্দা ব্যবসায়ী মোকাব্বর মিয়ার ছেলে।
জানা গেছে, রুবেল মিয়া তার বন্ধু শাপলা মিলের বাসিন্দা মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে যায়। তখন মোশারফের প্রতিপক্ষ সুখনগর নামক এলাকায় বাবুসহ ৫ জন রুবেলের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত করে। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। ডান হাতের কবজটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেলের বাবা মোকাব্বর মিয়া বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।