ঢাকাTuesday , 9 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জাগঞ্জে তিনটি জাতীয় দিবস উদযাপন

Link Copied!

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে একই দিনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ দিবস ৩ টি উপলক্ষে মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে বর্ণাঢ্য র‍্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।