ঢাকাTuesday , 9 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

Link Copied!

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাঙামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে এবারের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভা প্রশাসক স্থানীয় মো. মোবারক হোসেন পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম ফরহাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি বাঞ্চিতা চাকমা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশ গঠনে সকলকে দুর্নীতির বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে। দুর্নীতির কারণে দেশে কাঙ্খিত উন্নয়ন সম্ভব হচ্ছে না বলেও জানান বক্তারা। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।