ঢাকাMonday , 8 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অটোরিকশা দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

Link Copied!

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা লেগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও চারজন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাইজদী টু চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধন রঞ্জন দে (৬০) উপজেলার চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুর গ্রামের সত্য রঞ্জনদের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা থেকে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে সিএনজিটি মাইজদী টু চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের একলাশপুর এলাকায় আসলে সামনে একটি সিএনজি হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। এতে পিছনে থাকা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে ধাক্কা দেয়। এ সময় সিএনজি আরোহী ধন রঞ্জনসহ ৫জন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ধন রঞ্জনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। দুর্ঘটনার শিকার সিএনজি জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।