বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকার পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ অব্যাহত রয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় বাগেহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, সাংবাদিক আবু সাইদ শুনু , সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, ফকির হাসান আলী, এসএস শোহান, আব্দুল্লাহ আল ইমরান ষাট গম্বুজ ইউনিয়ন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সোহেলসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মহিলা দল নেত্রী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা ব্যক্তিগত উদ্যোগে অর্ধশতাধিক নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন। তাছাড়া দরিদ্র ও মেধাবী স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীদের মাঝে নিয়মিত বৃত্তি প্রদান করেন। দুঃস্থ নারীদের সাবলম্বী করতে এবং শিক্ষার মানোন্নয়নে ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

