ঢাকাMonday , 8 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন যুবদলের আয়োজনে বয়ড়া ইসরাইল আহাম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির সভাপতি একেএম ফয়জুল কবির তালুকদার শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁন মিয়া চানু, উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কবীর উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগ প্রমূখ। এসময় দোয়া পরিচালনা করেন ইউনিয়ন ওলামা দলের সভাপতি জাহাঙ্গীর আলম। উল্লেখ্য, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।