ঢাকাMonday , 8 December 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে নব নিযুক্ত ৯ ওসির সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পর্যটন নগরী কক্সবাজারের প্রতিটি থানার সার্বিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে একযোগে যোগদান করলেন ৯ টি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে ৯টি থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পুলিশ সুপার জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নবনিযুক্ত অফিসারদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া নবনিযুক্ত অফিসার ইনচার্জগণকে দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন নাজমুস সাকিব খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ সামীম কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।